বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…
মেলবোর্ন, ২৪ নভেম্বর- ফরিদপুরের নগরকান্দায় ‘চোর’ সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম শাহিন। তাঁর বয়স ২৩ বছর। তিনি গজগাহ এলাকার মোস্তফার ছেলে। ঘটনাটিতে আরও তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রোববার রাত আড়াইটার দিকে রামনগর ইউনিয়নের দেবিনগর দুর্গামন্দিরের সামনে। পরদিন সকালে নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহিনসহ চারজন তালমার মোড় থেকে নেমে হেঁটে ওই এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করা দুইজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এর মধ্যেই চোর বলে চিৎকার করা হলে আশপাশের দুই থেকে তিন গ্রামের দুই শোর বেশি লোক এসে চারজনকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে চারজনকে উদ্ধার করে। তাদের মধ্যে শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, আর বাকিদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। আহতদের মধ্যে জিহাদ নামে আরেকজন পালিয়ে যায়।
ওসি রেজাউল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au