শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়
শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…
মেলবোর্ন, ২৪ নভেম্বর- সিডনির উত্তর-পশ্চিমে রাউস হিলে একটি পার্কে ছুরিকাঘাতে একজন ১৭ বছর বয়সী কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ক্যাবালো স্ট্রিটের ওই রিজার্ভ এলাকায় ঘটনাটি ঘটে। জায়গাটি আয়রনবার্ক রিজ পাবলিক স্কুল এবং রাউস হিল হাই স্কুলের ঠিক পাশে।
কিশোরটিকে ছুরিকাঘাতের পর ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, প্যারামেডিকরা সিপিআরও দেন, কিন্তু তাকে বাঁচানো যায়নি। পুলিশ এলাকা ঘিরে ক্রাইম সিন ঘোষণা করেছে এবং তদন্ত শুরু করেছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট নাওমি মুর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই কিশোর পার্কে ছিল। তখন দুই থেকে তিনজন অন্য তরুণ তাদের কাছে আসে। কথাকাটাকাটির একপর্যায়ে তাদের একজন ছুরি বের করে। নিহত কিশোরকে উরুতে একবার ছুরিকাঘাত করা হয়, এতে সে গুরুতর আহত হয়। হামলাকারী সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পার্কে থাকা কয়েকজন নারী দ্রুত এগিয়ে এসে আহত কিশোরকে সহায়তা করেন।
পরে সন্ধ্যা সাতটার দিকে এক তরুণ তার বাবা-মাকে নিয়ে থানায় হাজির হয়ে তথ্য দেয়। তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের শোক নেমে এসেছে। দ্য হিলস শায়ারের মেয়র মিশেল বায়র্ন বলেন, এমন একটি প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এবং অমান্য করার মতো নয়। তিনি পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান।
ফেডারেল এমপি মিশেল রোল্যান্ডও গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই ধরনের সহিংসতার কোনো জায়গা সমাজে নেই। নিউ সাউথ ওয়েলসের স্টেট এমপি রে উইলিয়ামস বলেন, তরুণদের মধ্যে ছুরি ব্যবহারের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং এই ধরনের মৃত্যু ভয়াবহ ট্র্যাজেডি।
পুলিশ হত্যাকাণ্ডটি কেন ঘটেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au