নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা
নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…
মেলবোর্ন, ২৪ নভেম্বর- ঢাকার আদালতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে থাকা ১২ একর ১৬ শতাংশ, অর্থাৎ প্রায় ৩৬ বিঘা জমি ক্রোক এবং একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন।
দুদকের করা আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জমি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, সালমান এফ রহমানসহ ৩০ জন আসামি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ব্যাংকিং নিয়ম অমান্য করে IFIC ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখায় মর্টগেজ দেওয়া সম্পত্তির অস্বাভাবিক উচ্চমূল্যায়ন দেখান। এরপর জনসাধারণের কাছে বন্ড বিক্রি করে প্রায় ১ হাজার কোটি টাকা সংগ্রহ করেন।
এই টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডের জেডসিবি চলতি হিসাবে জমা হয়। সেখান থেকে ২০০ কোটি টাকা রিডেম্পশন অ্যাকাউন্টে এফডিআর করা হয় এবং বাকি ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিংসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। পরে বিভিন্ন সন্দেহজনক লেনদেন ও নগদ উত্তোলনের মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, আসামিরা এসব তহবিল ও জমির মালিকানা অন্যত্র সরিয়ে নিতে চেষ্টা করছিলেন। দুদক মনে করে, সম্পদ সরিয়ে নিতে পারলে বিচার শেষে অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। তাই আদালতে সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব স্থগিত করার আবেদন জানানো হয়।
আদালত বিষয়টি বিবেচনা করে আসামিদের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ক্রোক ও একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au