নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা
নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…
মেলবোর্ন, ২৫ নভেম্বর- নাটোরে সমতল আদিবাসী সম্মেলনে সুলতানা কামাল বলেছেন, মানবাধিকার লঙ্ঘিত হলে দেশের শান্তিও ভেঙে যায়। তিনি বলেন, বাংলাদেশকে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য থেকে কোনোভাবেই সরে আসা যাবে না। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা সরকারের মূল দায়িত্ব, যাতে সবাই মাথা উঁচু করে শান্তিতে বসবাস করতে পারে। যে সরকার এই দায়িত্ব পালন করে সেটাই সু-সরকার, আর যে সরকার তা করতে ব্যর্থ হয় তাকে সমালোচনা করা জনগণের অধিকার।
সোমবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমতল আদিবাসী সম্মেলন ২০২৫–এ সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।
সম্মেলনে তিনি বলেন, দেশের মালিক জনগণ, আর সরকার তাদের সেবক। ভোটের মাধ্যমে জনগণই সরকার নির্বাচিত করে। যারা নির্বাচিত হতে চান তারা নিজেরাই ভোট চেয়ে মানুষের কাছে যান। তাই ক্ষমতায় গিয়ে তারা জনগণের সেবার সুযোগ কতটা কাজে লাগাচ্ছেন তা দেখার দায়িত্ব নাগরিকদেরই।
মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক মানুষই একজন মানবাধিকারকর্মী। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা, সেই অধিকার রক্ষা করা এবং অন্যের অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের প্রধান নির্বাহী জিন্নাত আরা হক। বিশেষ অতিথি ছিলেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদের নেতা আশিক চন্দ্র বানিয়াজ, আদিবাসী কমিউনিটির সদস্য লাবনী এক্কা ও মাধবী রাণী।
সূত্রঃ প্রথম আলো
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au