নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা
নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…
মেলবোর্ন, ২৫ নভেম্বর- দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি ভূমিকম্পের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।
সম্প্রতি দেশে একের পর এক ভূমিকম্প এবং প্রাণহানির ঘটনা শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তোলে। খনিতে কর্মরত শ্রমিকরা ভূগর্ভে নামতে অনীহা প্রকাশ করলে পরিস্থিতি নতুন মোড় নেয়। খনি কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত পেট্রোবাংলাকে জানায়।
পরে বেলারুশি ঠিকাদারি প্রতিষ্ঠান, খনি কর্তৃপক্ষ এবং পেট্রোবাংলার ত্রিপক্ষীয় আলোচনায় খনি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে পাঠানো হয়েছে।
মধ্যপাড়া পাথর খনির এমডি ডিএম জোবায়েদ হোসেন নিশ্চিত করেছেন যে ভূমিকম্পের আতঙ্কই খনি বন্ধের প্রধান কারণ। তিনি জানান, শ্রমিকদের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au