চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…
মেলবোর্ন, ২৫ নভেম্বর-রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদেন দাবি, আল আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে সোমবার রাতে আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশটি জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
ভাটারা থানার উপ-পরিদর্শক সৈয়দ আসাদুজ্জামান বলেন, ‘চিলেকোঠার একটি রুমটিতে থাকতেন আল আমিন। সোমবার রাতে রুমের দরজা বন্ধ দেখে বাড়ির দারোয়ান বিকল্প চাবি দিয়ে রুম খুলে ভিতরে ঢুকে দেখেন, জানালার গ্রিলের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তিনি রয়েছেন।’
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, আল আমিনের মরদেহটি জানালার গ্রিলের সাথে ঝুলে থাকলেও তার হাঁটু এবং পা মেঝের সাথে লাগানো অবস্থায় ছিল। জানালার উচ্চতাও মেঝের খুব কাছাকাছি।
সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে শরীর ঝুলে থাকার কথা থাকলেও, এক্ষেত্রে হাঁটু ভাজ করে মেঝের সাথে লেগে থাকায় মৃত্যুটি নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। এই দৃশ্য দেখে অনেকেই ধারণা করছেন, তাকে হত্যার পর এই অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে।
লাকসাম ও কুমিল্লার ছাত্ররাজনীতিতে আল আমিন একটি পরিচিত নাম। তার এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au