সর্বশেষ

বোরকা পরে পার্লামেন্টে অস্ট্রেলিয়ার সিনেটর: সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত

  • 6:42 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৫ নভেম্বর- অস্ট্রেলিয়ার ডানপন্থী সিনেটর পলিন হ্যানসন পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সোমবার এই ঘটনায় দেশটির সিনেট হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

ওয়ান নেশন পার্টির নেত্রী হ্যানসনের এ ধরনের কর্মকাণ্ড দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, মুসলিম নারীদের পরা বোরকা জনসমক্ষে নিষিদ্ধ করার দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে এই প্রতিবাদ করছেন। পার্লামেন্টে বোরকা এবং অন্যান্য মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করার বিল পেশ করার অনুমতি না পাওয়ায় প্রতিবাদস্বরূপ তিনি মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরে উপস্থিত হন।

হ্যানসনের এই আচরণকে অস্ট্রেলিয়ার মুসলিম সিনেটররা সরাসরি ‘বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ’ বলে উল্লেখ করেছেন। গ্রিন পার্টির সিনেটর মেহরিন ফারুকি বলেন, “সিনেটররা নিজেদের পোশাক নির্বাচন করতে পারেন, কিন্তু এটি চরম বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ।” স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেম্যানও হ্যানসনের আচরণকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সিনেটে ক্ষমতাসীন মধ্য-বাম লেবার সরকারের নেতা পেনি ওং হ্যানসনকে ‘সিনেটের সদস্য হওয়ার অযোগ্য’ উল্লেখ করে তাকে সাময়িক বরখাস্তের প্রস্তাব দেন। এটি হ্যানসনের দ্বিতীয়বার নয়; ২০১৭ সালেও তিনি একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করেছিলেন।

হ্যানসনের পার্টি সিনেটে বর্তমানে চারটি আসন নিয়েছে। তিনি ফেসবুকে এক বিবৃতিতে জানান, বিল বাতিল হওয়ায় বোরকা পরা তার প্রতিবাদের অংশ ছিল এবং তিনি মনে করেন, বোরকা নারীর প্রতি অবমাননাকর এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এই ঘটনার পর দেশের রাজনৈতিক এবং ধর্মীয় মহলে ব্যাপক সমালোচনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সূত্রঃ ডেইলি স্টার

এই শাখার আরও খবর

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au