শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ
মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…
মেলবোর্ন, ২৮ নভেম্বর- রোববার মেলবোর্নের শহরতলিতে মেট্রো টানেল উদ্বোধনের দিন কেন্দ্রে বড় ধরনের ভিড়, বিক্ষোভ এবং বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। কারণ একই সময় দুই পক্ষের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একদিকে অভিবাসনবিরোধী একটি সমাবেশ, অন্যদিকে দক্ষিণপন্থী উগ্রতার বিরুদ্ধে পাল্টা সমাবেশ। পুলিশ জানিয়েছে, অন্তত দুই হাজার মানুষ সিবিডিতে জড়ো হতে পারে, যা শহরে ব্যাপক চাপ তৈরি করবে।
এই সব ঘটবে এমন এক দিনে যখন পুরো ভিক্টোরিয়াজুড়ে গণপরিবহন সবার জন্য বিনামূল্যে থাকবে। ৩০ নভেম্বর থেকে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহান্তে এই সুবিধা কার্যকর থাকবে। ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা এবং মায়ার ক্রিসমাস উইন্ডোজ দেখতে অনেক পরিবারও শহরে আসবে। তাই পুরো এলাকা হবে অস্বাভাবিকভাবে ব্যস্ত।
পুলিশ আগেই জানিয়েছে, সড়কে অনেক জট তৈরি হতে পারে এবং সাধারণ মানুষকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। সুপারিনটেনডেন্ট ট্রয় প্যাপওর্থ বলেছেন, সিবিডিতে যানবাহন এবং মানুষের চাপ বাড়বে, তাই চলাচলে সমস্যা হতে পারে।
গত ১৯ অক্টোবর একই রকম প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, কাঁচের বোতল এবং পচা ফল ছুড়ে মারে। দুই পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে যান। ঐ ঘটনায় ২১ এবং ৫৪ বছর বয়সী দুজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ আরও ১৯ জনকে খুঁজছে।
প্যাপওর্থ জানিয়েছেন, এবারও উগ্রপন্থীরা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতে পারে। তাই কোনো সহিংসতা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কেউ সহিংস হলে তাকে আটক হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
রোববার থেকে পুলিশ বিশেষ ক্ষমতা পাবে। তারা ওয়ারেন্ট ছাড়াই মানুষকে থামিয়ে তল্লাশি করতে পারবে এবং প্রয়োজন হলে শহর ছাড়ার নির্দেশও দিতে পারবে। এছাড়া মুখোশ খুলতে নির্দেশ দিতে পারবে, যদিও এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আগামী বছর।
সূত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au