খেলা

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল

  • 7:16 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ ডিসেম্বর-আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে এবার রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছিল নিলামে তাকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস। সেই সম্ভাবনা আর রইল না। আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটারকে আগামী আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায়।

২০১২ সালে প্রথম আইপিএল খেলেন রাসেল। প্রথম দু’বছর খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ২০১৪ সালে তাকে কেনে কলকাতা। তখন থেকেই কেকেআরের অবিচ্ছেদ্য অংশ রাসেল। কেকেআর কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে দল গঠনের কথা ভাবেননি। রাসেলও কখনও কলকাতা ছাড়ার কথা ভাবেননি। তবে গত দু’মৌসুম ধরে আইপিএলে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত এ বার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তারপর আইপিএল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রাসেল।

ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কেকেআরের সঙ্গেই থাকবেন রাসেল। তাকে ‘পাওয়ার কোচ’ হিসাবে রেখে দিচ্ছেন বেঙ্কি মাইসোরেরা। দলের অন্যতম সহকারী কোচ হিসাবে থাকছেন তিনি।

ভিডিও বার্তায় রাসেল বলেন, ‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্য দলগুলোর হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে কেকেআরের হয়ে আমার দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে। দলের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। কিন্তু কখনও কখনও আপনাকে থামতেই হয়। যখন এই সিদ্ধান্তটা নিয়েছি, মনে হয়েছে এটাই সেরা সিদ্ধান্ত।’

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au