বাংলাদেশ

চুক্তির ২৮ বছরেও শান্তি ফেরেনি পাহাড়ে

  • 4:59 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার

মেলবোর্ন, ২ ডিসেম্বর- ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ সশস্ত্র সংঘাতের অবসান ও পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি সই হয়েছিল। তবে ভূমি বিরোধ নিষ্পত্তি, প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরসহ চুক্তির মৌলিক বিষয়গুলো আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি। ফলে পাহাড়ে অস্থিরতা, অবিশ্বাস ও ক্ষোভ ক্রমেই গভীর হয়েছে।

জেএসএস বর্ষপূর্তির বিবৃতিতে জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পর একাধিক সরকার ক্ষমতায় এলেও কেউই বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি। চুক্তি স্বাক্ষরকারী আওয়ামী লীগ সরকারও মৌলিক ধারা বাস্তবায়নে অগ্রগতি ঘটাতে পারেনি। তাদের অভিযোগ, দুই–তৃতীয়াংশ ধারা এখনো অবাস্তবায়িত অবস্থায় পড়ে আছে।

চুক্তির যেসব মৌলিক ধারা এখনো অনিশ্চিতভাবে ঝুলে আছে তার মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চলের বিশেষ মর্যাদা রক্ষায় আইনি পদক্ষেপ, আঞ্চলিক পরিষদ ও তিন জেলা পরিষদের কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর, পৃথক ভোটার তালিকা তৈরি, স্থানীয়দের দিয়ে পার্বত্য পুলিশ বাহিনী গঠন, এবং ভূমি কমিশনের মাধ্যমে বেহাত হওয়া জমি ফেরত দেওয়া।

বর্তমান অন্তর্বর্তী সরকার চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে এবং ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি আব্দুল হাফিজকে নিয়োগ দিয়েছে। তবে পাঁচ মাসে একটি বৈঠক হলেও সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি দেখা যায়নি।

বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার বলেন, পাহাড়ের সংকটের মূলেই রয়েছে ভূমি। এক লাখের বেশি অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত শরণার্থী এখনও জমি ফিরে পাননি। অনেকেই ভিটায় ফিরতে পারেননি।

জেএসএস নেতা ও সাবেক সাংসদ উষাতন তালুকদার মনে করেন, আগামী নির্বাচিত সরকারকে উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গতকাল এক সংবাদ সম্মেলনে চুক্তিকে সাংবিধানিকভাবে পুনর্মূল্যায়নের দাবি তুলে বাতিল বা সংশোধনের আহ্বান জানিয়েছে। তারা পাহাড়ে বসবাসকারী সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিতে জোর দেয়। সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র জব্দ এবং নিরাপত্তা ক্যাম্প পুনঃস্থাপনের দাবিও জানায় সংগঠনটি।

এদিকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে। তারা জাতীয় সংলাপ আয়োজন করে কার্যকর রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে।

২৮ বছর পেরিয়ে গেলেও পাহাড়ে সম্প্রীতি ও স্থিতিশীলতা এখনও অনিশ্চিত। অসমাপ্ত চুক্তির ধারা এবং দীর্ঘদিনের ভূমি বিরোধ পাহাড়ের মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে। শান্তির প্রতিশ্রুতি নতুন করে জোরালো না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au