সর্বশেষ

আস্থা ফিরিয়ে আনাই আসন্ন নির্বাচনের বড় চ্যালেঞ্জ: ইইউ রাষ্ট্রদূত

  • 7:55 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বিগত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ইইউ নির্বাচনের সকল বিষয় সংক্রান্ত সহযোগিতা করতে চায়।

তিনি বলেন, বিশেষ করে নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং তাদের ভোটকেন্দ্রে নিরাপদভাবে পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। তিনি পুনরায় উল্লেখ করেন, এ বিষয়ে ইইউ আশাবাদী এবং নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সহযোগিতা করতে প্রস্তুত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ সদস্যের একটি বড় পর্যবেক্ষক দল আসবে।

তিনি আরও বলেন, পর্যবেক্ষক দল নির্বাচনের প্রতিটি পর্যায় নজর রাখবে এবং ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করা ইইউর জন্যও গুরুত্বপূর্ণ। তার মতে, এই লক্ষ্য অর্জন করতে ইসি ও সকল পক্ষের যথাযথ প্রস্তুতি ও সহযোগিতা জরুরি।

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au