বাংলাদেশ

ডাকসু নেতা মিনহাজের গ্রামের বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার

  • 2:36 am - November 24, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন ও তাঁর ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাড়িতে মিনহাজের বাবা-মা ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডাকসুর এক নেতা জানান, ভোররাতে মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেয় একদল লোক। ওই সময় বাড়ির ভেতরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তিনি দাবি করেন, আগুন দেওয়ার সময় মিনহাজের বাবা-মা বাড়ির ভেতরে ছিলেন। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মুসাদ্দিক। তাঁর অভিযোগ, এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সোমবার সকালে আব্দুল্লাহ আল মিনহাজের বাড়ির দেয়ালে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে রোববার ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক দিনের ব্যবধানে ডাকসুর দুই নেতার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: ইইউ রাষ্ট্রদূত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত…

আবারও এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবারও ফিরেছেন কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। সোমবার রাতে কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত…

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি, পাঁচজন গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।…

অস্ট্রেলিয়ার ২৫ সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ করছে গুগল

অস্ট্রেলিয়ার ২৫টি সংবাদমাধ্যমের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আগামী ৩১ ডিসেম্বর থেকে এসব সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী…

গোপালগঞ্জে বিজিবির অভিযান ঘিরে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর বাধা

গোপালগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে শতাধিক বিজিবি সদস্যের অভিযানের খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের…

পোলট্রি খামারের আড়ালে বোমার আস্তানা, মাটির নিচে মিলল ১১টি আইইডি

পোলট্রি খামার গড়ার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই বাড়ির উঠানের মাটির নিচেই লুকিয়ে রাখা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। প্রায় দুই মাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au