হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…
মেলবোর্ন, ৩ ডিসেম্বর- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল একটি কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাসির উদ্দিন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার নাসির উদ্দীনের বাড়িতে পালিত কবুতরের একটি বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে তিনি প্রতিবাদ জানাতে আসাদুল্লাহর বাড়িতে যান। তখন তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির ও অভি, রকমত উল্লাহর ছেলে রাসেলসহ কয়েকজন মিলে নাসির উদ্দীনের ওপর হামলা চালায়।
ঘটনার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। নাসির উদ্দিন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাকে দ্রুত সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আক্তার হোসেন ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়।
সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান বলেন, নাসির উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au