জাতীয় চিড়িয়াখানায় বিকেলে খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৬ ডিসেম্বর- জাতীয় চিড়িয়াখানায় বিকেলে খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানার ভেতরে নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টা ধরে কাজ করে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সিংহটিকে অচেতন করে খাঁচায় নিতে সক্ষম হয়। সিংহটির শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। পশুচিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে আছেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী এবং গণমাধ্যমের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তারা বলেছে, নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।