ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৫ নভেম্বর- আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর তিনি বিমানবন্দর থেকেই হাসপাতালে যান। এরপর ধানমন্ডিতে বাবার বাসায় কিছুক্ষণ থাকার পর সন্ধ্যায় আবার হাসপাতালে আসেন তিনি। সেখানে শাশুড়ির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং কিছু সময় পাশে থাকেন।
ডা. জুবাইদা এসেছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে। কাতার আমিরের পক্ষ থেকে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। তবে কারিগরি ত্রুটির কারণে এটি শুক্রবার পৌঁছাতে পারেনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় আসবে। শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে খালেদা জিয়াকে ৭ তারিখ লন্ডনে নেওয়া হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au