সর্বশেষ

পডকাস্টে বিয়ে নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

  • 1:19 am - December 07, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন ৭ ডিসেম্বর- সালমান খানের বিপরীতে রাজকীয় অভিষেক ঘটেছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। এরপর একে একে বহু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে প্রশংসা কুড়ালেও ব্যক্তিজীবন ও শারীরিক গঠন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। বিশেষ করে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় তাকে।

সম্প্রতি একটি পডকাস্টে বিয়ে নিয়ে মুখ খোলেন সোনাক্ষী। তিনি বলেন, যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্ন ধর্মে বিয়ে করেছে।

সামাজিক মাধ্যমে বাজে অভিজ্ঞতা নিয়ে সোনাক্ষী বলেন, একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অসুবিধা কীসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি যে, বিয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বিভাগটা (কমেন্ট বক্স) বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা ‘হ্যান্ডল’কে আমি ব্লক করতেও বাধ্য হই।

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গত বছরের জুনে বলিউড অভিনেতা জহির ইকবালের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা। বর মুসলিম হওয়ায় ধেয়ে আসে সমালোচনা। তবে সবকিছুকে পাশ কাটিয়ে বর্তমানে সুখী দম্পতি হিসেবে পরিচিতি পেয়েছে এই তারকা জুটি।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au