বিশ্ব

ট্রাম্পের উদ্যোগ ভেস্তে গেল, আবারো সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়া

  • 3:28 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা আবার মাথাচাড়া দিয়েছে। রোববার কম্বোডিয়ার সীমানা ঘেঁষা থাই প্রদেশ সি সা কেৎ এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে অন্তত দুই থাই সেনা আহত হয়েছেন।

থাই সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কম্বোডীয় বাহিনী সি সা কেৎ সীমান্তে গুলি ছোড়ে। এতে একজন সেনার পায়ে গুলিবিদ্ধ হয় এবং আরেকজন বুকে আঘাত পান। ঘটনার পর থাই বাহিনী পাল্টা জবাব দেয়। প্রায় ৩৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

সংঘাত থামার পর থাইল্যান্ড সীমান্তবর্তী চার প্রদেশ বুরি রাম, সুরিন, সি সা কেৎ এবং উবন রাতচাথানি থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনা ও সীমান্তরক্ষীরা।

এর কয়েক ঘণ্টা আগে জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলে থাই সরকার। অভিযোগে বলা হয়, কম্বোডিয়া গোপনে থাই সীমান্তের ভেতরে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতে রেখেছে। এসব বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়।

দুই দেশের সম্পর্ক সম্প্রতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। গত জুলাইয়ে ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে পাঁচ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সে সময় ৩২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

নতুন এই সংঘাত পরিস্থিতি আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au