বাংলাদেশ

খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় নামছে এয়ার অ্যাম্বুলেন্স

  • 4:26 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতিতে এগোচ্ছে তার পরিবার ও চিকিৎসক দল। কাতারের পৃষ্ঠপোষকতায় ভাড়া করা এয়ার এম্বুলেন্সটি মঙ্গলবার সকালেই ঢাকায় পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতিও দিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ জানিয়েছেন, নির্ধারিত এয়ার এম্বুলেন্সটি সকাল ৮টার পরপরই ঢাকায় নামবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে, যদিও সময়সূচি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিক্যাল দলের প্রস্তুতির ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার এম্বুলেন্স ভাড়া করা হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা তদারকিতে থাকা মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। লন্ডনে নেওয়ার বিষয়ে বোর্ড এখনো চূড়ান্ত মত দেয়নি। গ্রিন সিগন্যাল পেলেই তাকে স্থানান্তর করা হবে।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের ব্যবস্থাপনায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে চার মাস চিকিৎসা শেষে তিনি গত মে মাসে একই ব্যবস্থায় দেশে ফেরেন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au