সর্বশেষ

মালদ্বীপের পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

  • 6:16 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
মালদ্বীপের পুলিশ কমিশনার ইসমাইল না‌ভি‌নের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- মালদ্বীপে দায়িত্ব পালনরত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির পুলিশ কমিশনার ইসমাইল নাভিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। রোববার পুলিশ সদর দপ্তরে এ বৈঠক হয় বলে জানিয়েছে মালদ্বীপ পুলিশ সার্ভিস।

আলোচনায় দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে প্রশিক্ষণ কর্মসূচি, দক্ষতা বিনিময় এবং পেশাদার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন উভয়পক্ষ। কর্মকর্তাদের মধ্যে নিয়মিত অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় হলে পুলিশিংয়ের মান উন্নত হবে বলেও মত দেন তারা।

মালদ্বীপ পুলিশ সার্ভিস জানায়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমিশনার নাভিন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদারে মালদ্বীপ বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগ আরও শক্তিশালী করতে চায়।

বৈঠকে অভিবাসী নিরাপত্তা, প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষই সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই শাখার আরও খবর

ভিসা বিধিনিষেধে কমেছে বিদেশি শিক্ষার্থী, ৬৪ মিলিয়ন ডলার রাজস্ব ঘাটতির মুখে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত কঠোর করা এবং আবেদন ফি বাড়ানোর প্রভাব পড়েছে দেশটির উচ্চশিক্ষা খাতে। এর ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে…

‘ইরানের অবকাঠামোয় হামলা হলে আমিরাত-সৌদিসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে’

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হলে পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে বলে সতর্ক…

নেতানিয়াহুর জোট ৫৪ আসনে স্থির, ভোট গণনায় এগোচ্ছে আরব দলগুলো

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন…

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au