সর্বশেষ

গানের মঞ্চে মুখ থুবড়ে পড়লেন মোহিত চৌহান

  • 5:47 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৫ বার

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- গান গাইতে গাইতে স্টেজে পড়ে গেলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী মোহিত চৌহান। তৎক্ষণাৎ দৌড়ে এসে তাকে উদ্ধার করেন দলের অন্য সদস্যরা। সম্প্রতি ভোপালে শো করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন গায়ক। তবে আপাতত সুস্থই আছেন তিনি, বড় কোনো আঘাত লাগেনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, শনিবার মধ্যপ্রদেশের ভোপালের এইমসে একটি শো করতে গিয়েছিলেন মোহিত। সুরের মূর্ছনায় ভরে উঠেছিল চারদিক। মঞ্চে গান গাওয়ার সময় মোহিত হয়েছিলেন শিল্পী। পাশে কী রয়েছে তা না দেখেই মঞ্চে একদিকের দর্শকদের দিকে এগিয়ে যান তিনি। আর তখনই ঘটে দুর্ঘটনা। মঞ্চেই ছিল আলোর স্ট্যান্ডের একটি অংশ। তাতেই পা আটকে কার্যত মুখ থুবড়ে পড়েন শিল্পী। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তার দলের অন্য সদস্যরা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার সময় মঞ্চে দাঁড়িয়ে ‘রকস্টার’ ছবির ‘নাদান পারিন্দে’ গানটি গাইছিলেন মোহিত। ডান হাতে মাইক ছিল। বাঁ হাতে মাইকের স্ট্যান্ড ধরে দাঁড়িয়েছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ছুটে আসেন সবাই। এ সময় কিছুক্ষণের জন্য কনসার্ট বন্ধ রাখতে হয়। চিকিৎসকরা গায়ককে পরীক্ষা করে দেখেন। তিনি গান গাইতে পারবেন কি না পর্যালোচনা করে দেখা হয়। এরপরই ফের কনসার্ট শুরু হয়।

ইতোমধ্যেই অন্তর্জালে মোহিতের পড়ে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে। আর তাতেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।

জানা গেছে, এইমসের ‌‘রেটিনা ৮.০’ অনুষ্ঠানে গাইতে গিয়েছিলেন মোহিত। মঞ্চে উঠে নিজের গাওয়া একের পর এক জনপ্রিয় গান সকলকে গেয়ে শোনান তিনি। সেই তালিকায় ছিল, ‘সাড্ডা হক’, ‘তুম সে হি’। সর্বশেষ তেলেগু ‌‘পেডি’ সিনেমার ‘চিরকি’ গানে কণ্ঠ দিয়েছেন মোহিত, যেটির সুর করেছেন এ আর রহমান।

এই শাখার আরও খবর

ইরানে ‘যেকোনো সময়’ হামলার আশঙ্কা, সতর্ক করলেন মার্কিন সিনেটর

মেলবোর্ন, ১ মে- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই নতুন করে সামরিক হামলা চালাতে পারে-এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। আন্তর্জাতিক গণমাধ্যমের…

ইরান যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট

মেলবোর্ন, ১ মে- ইরানে চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার…

যেভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন করল নির্বাচন কমিশন

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সংঘর্ষমুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন যে বিস্তৃত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ…

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au