সর্বশেষ

নতুন আলোচনায় দীপিকা পাড়ুকোন

  • 4:03 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২১ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বড় অঙ্কের পারিশ্রামিক আর কাজের সময় নির্ধারণের দাবিতে সমালোচনায় মুখর হয়েছিলেন দীপিকা পাডুকোন। এসময় অনেকে তার পক্ষে কথা বলেছেন। তবে নতুন করে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন।

বলিউডের দুই সুপারস্টার ভিকির সাথে একসঙ্গে একটি মহাকাব্যিক ছবিতে দেখার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক ছবি ‘মহাবতার’র প্রধান নারী চরিত্রের জন্য দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়। যদি এই সহযোগিতা বাস্তবায়িত হয়, তবে এটি হবে পর্দায় তাদের প্রথম যুগলবন্দি।

গত বছরের নভেম্বরে যখন এই বিশাল বাজেটের ছবিটির ঘোষণা করা হয়। তখনই এটি খবরের শিরোনামে আসে। ছবিতে ভিকি কৌশলকে চিরঞ্জীবী যোদ্ধা পরশুরামের ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস, যা ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির মতো হিট ছবির জন্য পরিচিত। প্রাথমিক ঘোষণা অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ব্যাপক প্রাক-প্রোডাকশনের কাজের জন্য এটি পিছিয়ে যেতে পারে। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের অফিসের বাইরে দীপিকাকে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা শুরু হয়।

প্রযোজক সূত্রে জানা গেছে, পরশুরামের চরিত্রের বিপরীতে এমন একজন অভিনেত্রীকে খোঁজা হচ্ছে, যিনি চরিত্রে গুরুত্ব ও গভীর আবেগ ফুটিয়ে তুলতে পারবেন। নির্মাতাদের মতে, দীপিকা এই মাপকাঠিতে নিখুঁতভাবে মানানসই। যদিও ‘মহাবতার’ মূলত পরশুরামের গল্প, তবুও নারী চরিত্রটির গ্রাফ অত্যন্ত শক্তিশালী এবং গল্পে তাঁর সমান গুরুত্ব থাকবে।

পরিচালক অমর কৌশিক শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে এই চরিত্রে এমন কাউকে নেওয়া হবে যিনি আখ্যানে নায়কের সঙ্গে সমতুল্য স্থান পাবেন। আর এই চ্যালেঞ্জিং চরিত্রের জন্য দীপিকার মতো দক্ষ অভিনেত্রী তাদের প্রথম পছন্দ। তবে অভিনয়ের বিষয়ে দীপিকার কাছ থেকে সবুজ সংকেত মিলছে কিনা– তা এখনও স্পষ্ট করেননি নির্মাতারা।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট

মেলবোর্ন, ১ মে- ইরানে চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার…

যেভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন করল নির্বাচন কমিশন

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সংঘর্ষমুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন যে বিস্তৃত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ…

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au