সর্বশেষ

আইনি জটিলতা ও তীব্র সমালোচনার পর কেমন আছেন রিয়া

  • 4:10 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি জটিলতা, বিতর্ক ও তীব্র সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার। নায়কের অপমৃত্যু মামলায় জেলেও যেতে হয়েছিল তাকে। কারণ, তিনি ছিলেন সুশান্তের বন্ধবী। কারাভোগের পর বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন রিয়া। ধীরে ধীরে হাঁটেন ব্যবসার পথে। ওই  সিদ্ধান্তই বদলে দেয় তার জীবন।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের নতুন জীবন নিয়ে খোলামেলা কথা বলেন রিয়া। জানান, পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ মূলত তাঁর জীবনের দ্বিতীয় সুযোগ এবং অন্ধকার থেকে উঠে আসার প্রতীক হিসেবে দাঁড়ায়। মাত্র এক বছরের মাথায় ব্র্যান্ডটির মূল্য এখন প্রায় ৪০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

ভারতীয় টিভি-১৮ ও সিএনবিসিকে রিয়া জানান, সুশান্ত সিং রাজপুত অপমৃত্যু মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর জীবনে গভীর হতাশা নেমে আসে। তখনই সিদ্ধান্ত নেন—চলচ্চিত্রজগতের বাইরে নতুন একটি পথ তৈরি করতে হবে। মধ্যবিত্তদের লক্ষ্য করে পোশাক ব্র্যান্ড তৈরি করেন তিনি। ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর হিসেবে যাত্রা শুরু করের। এরপর ২০২৫ সালের জুনে মুম্বাইয়ের বান্দ্রায় প্রথম অফলাইন স্টোর চালু করেন রিয়া।

উচ্চ ভাড়ার জায়গায় দোকান খোলার সিদ্ধান্তে সঙ্গী হিসেবে রিয়ার পাশে পার্টনার হিসেবে দাঁড়ান শৌভিক। এছাড়া কিশোর ও আশ্নি বিয়ানির কাছ থেকে ১ কোটি টাকার সিড ফান্ডিং পান তিনি। এর এক বছর পরই কোম্পানির মূল্য ছুঁয়ে ফেলে ৪০ কোটি রুপি।

রিয়া জানান, নিজের পডকাস্টকেই তিনি ব্র্যান্ড প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন—যেখানে নিজের যাত্রা, ব্র্যান্ডের লক্ষ্য এবং সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁর মতে, ব্যক্তিগত বিশ্বাস তৈরি করতে পারাই বিনিয়োগ আকর্ষণের মূল চাবিকাঠি।

পডকাস্টে রিয়া আরও জানান, অভিনয় থেকে আপাতত সরে গেলেও ভবিষ্যতে আবারও চলচ্চিত্রে ফিরতে আপত্তি নেই তার। সূত্র: নিউজ১৮ ও আনন্দবাজার।

এই শাখার আরও খবর

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au