সর্বশেষ

মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন স্বয়ং শাহরুখ

  • 4:13 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:৩০ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বলিউডের কিং খান এবার শুধু পর্দায় নয়, শুটিং সেটেও ‘কোচ’ হিসেবে ব্যস্ত। মেয়ের বড় পর্দায় অভিষেককে নিখুঁত করতে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন স্বয়ং শাহরুখ খান। আসন্ন ছবি ‘কিং’ এ প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ ও সুহানা খান, এ কারণেই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই বাবা-মেয়ের এই যৌথ অভিষেক নিয়ে আলোচনা চললেও শাহরুখ বা সুহানা কেউই প্রকাশ্যে তেমন কিছু বলেননি। তবে জানা গেছে, শুটিং সেটেই শাহরুখ তৈরি করেছেন বিশেষ ট্রেনিং জোন, যেখানে অ্যাকশন দৃশ্যের প্রায় সব অনুশীলন হচ্ছে তাঁর সরাসরি তত্ত্বাবধানে।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। সেখানেই তিনি জানান, কীভাবে ‘কিং’ এর অ্যাকশন দৃশ্যের জন্য মেয়েকে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ।

ভারত ও ইউরোপের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে ‘কিং’ এর। বড় বাজেট, আন্তর্জাতিক টিম ও অ্যাকশন-নির্ভর কনটেন্টের কারণে ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশাও বিপুল।

ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট

মেলবোর্ন, ১ মে- ইরানে চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার…

যেভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন করল নির্বাচন কমিশন

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সংঘর্ষমুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন যে বিস্তৃত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ…

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au