বাংলাদেশ

শুক্রবার থেকে বন্ধ মেট্রোরেলের যাত্রীসেবা

  • 6:15 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২১৮ বার
মেট্রোরেল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আগামী শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মচারী-কর্মকর্তারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করা হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

ডিএমটিসিএল প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। এরপর ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-এর বেশি কর্মকর্তা এবং কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরুর পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মকর্তা-কর্মচারীরা টানা দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা অভিযোগ করছেন, ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত।

জানা যায়, উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ১২ সেপ্টেম্বরের পর ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজটি সম্পন্ন হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে কর্তৃপক্ষ ২০ ফেব্রুয়ারি আলোচনায় বসে নতুন সময়সীমা দেয়। সেই অনুযায়ী ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায় এবং টানা ৯ মাস ধরে বিষয়টি নিয়ে অসন্তোষ জমতে থাকে।

গত ১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে আলোচনায় জানান, সার্ভিস রুলের বিভিন্ন ধারায় পরিচালনা পর্ষদের সম্মতি থাকলেও একাদশ অধ্যায়ের ‘বিশেষ বিধান’ অংশটি বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশেষ বিধানে মেট্রোরেলের বিভিন্ন প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে অন্তর্ভুক্ত করার বিষয় রয়েছে। কর্মচারীদের অভিযোগ, এই বিধান দেশের প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। ফলে তারা এটি বাতিলের দাবি জানাচ্ছেন।

কর্মচারীদের আরেকটি অভিযোগ হলো, পরিচালনা পর্ষদ বিতর্কিত এই বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে।

নির্ধারিত সময় ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হওয়ায় কর্মচারীরা আলটিমেটাম অনুযায়ী ঘোষণা দেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল চূড়ান্ত না হলে ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে এবং মেট্রোরেলের সব যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au