পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস
পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ১৫০ টন কাঁচা তামাক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তামাকের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছে কি…
মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তাকে হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুর পৌঁছানোর পরপরই পূর্বনির্ধারিত ব্যবস্থার অংশ হিসেবে হাদিকে সরাসরি জরুরি বিভাগে নেওয়া হয়েছে, যেখানে তার চিকিৎসা শুরু হয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পর উড্ডয়ন করে।
রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তার চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল। তিনি বলেন, গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে।
সায়েদুর রহমান বলেন, কিডনি, হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত জটিলতা ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে আপাতত নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত সমন্বয়ও সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে এবং হাদির সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au