সর্বশেষ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তির দাবি ডিইউএমসিজেএএর

  • 1:52 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাঁর অবিলম্বে মুক্তির দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন পেশাদার সাংবাদিক হিসেবে আনিস আলমগীরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ গভীর উদ্বেগজনক এবং তা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

ডিইউএমসিজেএএ একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে গ্রেপ্তার সাংবাদিককে কোনো ধরনের হয়রানি বা অমানবিক আচরণের শিকার না হতে হয়। সংগঠনটি মনে করে, আইনি প্রক্রিয়ার নামে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন বা চাপের মুখে ফেলা গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা এবং বিবেকের স্বাধীনতার প্রতি সহিষ্ণুতা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষ তাদের ঘোষিত অঙ্গীকার বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছে ডিইউএমসিজেএএ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সে কারণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au