সর্বশেষ

নিরাপত্তার আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

  • 8:29 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পারিবারিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগে ভুগছিলেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকেও তাঁর ওপর চাপ ছিল।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে পরিবারকে ঝুঁকির মুখে ফেলতে চান না বলেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রার্থী হিসেবে থাকছেন না।

তিনি আরও জানান, ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা সবার আগে বিবেচনায় নিতে হয়। সে কারণেই কঠিন হলেও এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au