মেলবোর্ন, ২০ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোকপালন শেষে রবিবার থেকেই শিল্পকলায় অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এক বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শিল্পকলার ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সব দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্যে জানাচ্ছে যে, রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী আগামীকাল ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে নিয়মিত চলবে। একাডেমি সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।
এর আগে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ‘শোক দিবস’ ও ‘অনিবার্য’ কারণ উল্লেখ করে ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছিল শিল্পকলা একাডেমি।