বাংলাদেশ

হাদিকে ‘কটাক্ষ’ করে ফেসবুকে পোস্ট, হিন্দু শিক্ষার্থী বহিষ্কার

  • 6:43 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার
অফিস আদেশের কপি। সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর-দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান বিন হাদিকে ‘কটাক্ষ’ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক হিন্দু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গত রোববার বিকেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মনমোহন রায়। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

অফিস আদেশে জানানো হয়েছে, ‘প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ এবং ফেসবুকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শহীদ ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে কটাক্ষ, বিদ্রূপ ও উল্লাস প্রদর্শন এবং ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে মনমোহন রায়ের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। পরবর্তী সময়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশ ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক গুরুতর অপরাধের ধরন বিবেচনায় প্রতিষ্ঠান থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৮ ডিসেম্বর ওসমান বিন হাদির মৃত্যুর দিনে মনমোহন রায় নিজের ফেসবুক আইডিতে লেখেন ‘হেডশট ডান, মেডিকিট নিয়ে আর কত দিন।’ তাঁর এ ফেসবুক পোস্ট নিয়ে পলিটেকনিকের কিছু শিক্ষার্থী আপত্তি তোলেন এবং বহিষ্কারের জন্য বিক্ষোভ করেন। এর আগে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন সংগঠন থেকেও মনমোহনকে বহিষ্কার করা হয়। তিনি ওই সংগঠনের দিনাজপুর শাখার সমন্বয় দলের সদস্য ছিলেন।

এ বিষয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বলেন, তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিধি অনুযায়ী মনমোহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au