সর্বশেষ

‘ওয়েলকাম’ সিক্যুয়ালে নতুন লুকে অক্ষয় কুমার

  • 9:30 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- আঠারো বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবির একটি ৩১ সেকেন্ডের শর্ট ভিডিও পোস্ট করে দর্শকদের চমকে দিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’।

ভিডিওতে অক্ষয়কে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। সাদা চুলে বয়স্ক অবতারে হাজির হয়েছেন তিনি, যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।

এই ছবিতেও অক্ষয়ের কাছ থেকে নতুন কিছু পাওয়ার প্রত্যাশা থাকছেই—ফলে দর্শক উন্মাদনাও তুঙ্গে।

শুধু অক্ষয় নন, ভিডিওতে দেখা গেছে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, তুষার কাপুরসহ একঝাঁক তারকাকে। ছবির সবচেয়ে বড় চমক—অক্ষয় কুমারকে দেখা যাবে দ্বৈত চরিত্রে এবং দুই ভিন্ন বয়সের চরিত্রে।

ভিডিওতে শিল্পীদের দু’টি দলে ভাগ হয়ে থাকতে দেখা যায়।

এক দলের নেতৃত্বে রয়েছেন বয়স্ক অক্ষয়, তার সঙ্গে আছেন রাভিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও তুষার কাপুর। অন্য দলে দেখা গেছে কম বয়সি অক্ষয় ও দিশা পাটানিকে। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ও গল্পের বিশেষত্ব জানতে হলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত।

ভিডিওটি পোস্ট করে অক্ষয় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান।

ক্যাপশনে তিনি লেখেন, “‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির তরফে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমাদের ছবি আসছে ২০২৬ সালে। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সবার পরিশ্রমের ফল এই ছবি।”

উল্লেখ্য, ২০২৩ সালেই ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা আসে।

সেই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন বলিউডের বহু তারকা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au