সর্বশেষ

অসীম সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে পেট্রাপোল সীমান্তে মিছিল

  • 8:14 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:২২০ বার
অসীম সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে পেট্রাপোল সীমান্তে মিছিল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিজেপির বিধায়ক ও জনপ্রিয় গায়ক–ইউটিউবার অসীম সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।  অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি কোরআন  শরীফ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে জানা গেছে।

শুক্রবার(২৬ ডিসেম্বর) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভের পর তারা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এদিকে কোরআন অবমাননার অভিযোগে হুগলির জাঙ্গিপাড়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার সচেতন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থকে হেয় প্রতিপন্ন করেছেন। এতে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত লেগেছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

নওশাদ সিদ্দিকী অভিযোগে বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে অসীম সরকারের বক্তব্য স্পষ্টভাবে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর শামিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাংবিধানিক পদাধিকারী হয়েও এ ধরনের বক্তব্য দেওয়া তাঁর শপথ ও দায়িত্বের পরিপন্থী। এতে জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগপত্রে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ অনুযায়ী একাধিক ধারার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে ধর্মীয় বিশ্বাস বা ধর্মগ্রন্থ অবমাননার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে ঘৃণা ও বিদ্বেষ উসকে দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে বক্তব্য প্রদান এবং জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিযোগ। নওশাদ সিদ্দিকী এসব ধারায় অসীম সরকারের বিরুদ্ধে মামলা রুজু করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের সঙ্গে প্রাথমিক প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজও থানায় জমা দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au