নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই
নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানানো হয়।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। এই ভিসার আওতায় স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া যায়। তবে এই ভিসা ব্যবহার করে এমন কোনো কার্যক্রম করা যাবে না, যা ভিসার নির্ধারিত উদ্দেশ্যের বাইরে পড়ে।
দূতাবাসের সতর্কবার্তা অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ‘বার্থ ট্যুরিজম’ করা যাবে না। অর্থাৎ, শিশুর জন্মের মাধ্যমে তার জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এই ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কোনো কাজও এই ভিসায় করা যাবে না। একইভাবে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও নিষিদ্ধ।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনাও করা যাবে না।
দূতাবাসের পক্ষ থেকে ভিসাধারীদের নির্ধারিত নিয়ম মেনে ভ্রমণ ও কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কার্যক্রমে যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জটিলতার মুখে পড়তে হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au