সর্বশেষ

মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনে উত্তাল ইরান, সংঘর্ষে একাধিক নিহত

  • 3:49 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ জানুয়ারি- লাঘামহীন মূল্যস্ফীতি ও জাতীয় মুদ্রার তীব্র অবমূল্যায়নের প্রতিবাদে ইরানের বিভিন্ন অঞ্চলে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশটির একাধিক শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এবং মানবাধিকার সংগঠন হেঙ্গাও জানিয়েছে, পশ্চিম ইরানের লোরদেগান শহরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে একজনের মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া মধ্য ইরানের ইসফাহান প্রদেশেও একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে হেঙ্গাও দাবি করেছে।

রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভের সূচনা করেন দোকানদাররা। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিশেষ করে মুদ্রার অবমূল্যায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদ থেকেই এই আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সহিংসতা গত তিন বছরে ইরানে সংঘটিত বিক্ষোভগুলোর মধ্যে অন্যতম গুরুতর উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লোরদেগানে নিরাপত্তা বাহিনী ও ‘সশস্ত্র বিক্ষোভকারীদের’ মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। তবে হেঙ্গাওয়ের দাবি, সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে একাধিক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, কুহদাশতে তাদের অধিভুক্ত বাসিজ স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। বাহিনীটির দাবি, বিক্ষোভকারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

তবে হেঙ্গাও বলছে, নিহত বাসিজ সদস্য আমিরহোসাম খোদায়ারি ফার্দ বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং নিরাপত্তা বাহিনীর গুলিতেই তার মৃত্যু হয়েছে।

মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, বুধবার ইসফাহান প্রদেশে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। রয়টার্স বলছে, এসব মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মার্ভদাশত শহরেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে অ্যাক্টিভিস্ট নিউজ সাইট এইচআরএএনএ। হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, বুধবার পশ্চিম ইরানের কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান প্রদেশে বিক্ষোভ চলাকালে বহু মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকট ঘিরে জনঅসন্তোষ বাড়তে থাকলে আগামী দিনে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

মৈত্রী পাইপলাইনে নতুন চালান, ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে এই…

নির্বাচনী প্রতীকের নতুন তালিকা, যুক্ত হলো ‘না’ প্রতীক

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি একক প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের…

​জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও বিশ্বজয়ের অভিযাত্রা: বঙ্গবন্ধুর কূটনৈতিক বিজয়

​স্বাধীনতার পর পরই একটি সদ্য জন্ম নেওয়া যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের শক্ত অবস্থান তৈরি করা এবং বিশ্ববাসীর স্বীকৃতি অর্জন করা ছিল এক বিশাল…

দুই বছরে নারায়ণগঞ্জে বন্ধ ৪৬ থেকে ১১০ কারখানা, বেকার হাজারো শ্রমিক

রাজনৈতিক পটপরিবর্তন, সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটে গত দুই বছরে নারায়ণগঞ্জের শিল্প খাতে অস্থিরতা বেড়েছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন কয়েক…

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর গ্রেপ্তার

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au