সর্বশেষ

কিমের দুই মেয়ে ও স্ত্রীর নতুন ছবি

  • 3:18 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

মেলবোর্ন, ২ জানুয়ারি- প্রায় দু’বছর পর নিজের মেয়ে কিম জু আয়ে-কে আবার জনসমক্ষে এনেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ কিম জং উন, তার স্ত্রী রি সোল জু এবং মেয়ের একাধিক ছবি প্রকাশ করেছে, যা ঘিরে দেশ-বিদেশে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ শুরু হয়েছে।

কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার সাবেক প্রয়াত শাসকদের সমাধিসৌধ কুমসুসান প্যালেস অব দ্য সান-এ শ্রদ্ধা নিবেদন করতে যান কিম জং উন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রি সোল জু, মেয়ে কিম জু আয়ে এবং শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। দীর্ঘদিন পর কিমের মেয়েকে এমন রাষ্ট্রীয় ও প্রতীকী অনুষ্ঠানে দেখা যাওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পিয়ংইয়ংয়ে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে প্রথমবার কিম জু আয়ে-কে জনসমক্ষে এনেছিলেন কিম জং উন। এরপর দীর্ঘ সময় তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ফলে নতুন করে মেয়েকে সামনে আনার পেছনে কিম জং উনের উদ্দেশ্য কী, তা নিয়ে প্রশ্ন উঠছে।

দক্ষিণ কোরিয়ার কিছু বিশ্লেষক মনে করছেন, এটি উত্তরাধিকার সংক্রান্ত কোনো বার্তা নয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত থিঙ্ক ট্যাংক কোরিয়ান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হং মিন বলেছেন, কিম জু আয়ের বয়স আনুমানিক ১৩ বছর। এই বয়সে উত্তরাধিকার প্রশ্ন তো দূরের কথা, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সদস্য হওয়ার যোগ্যতাও তার হয়নি। কিম জং উন বিষয়টি ভালোভাবেই জানেন।

হং মিনের মতে, এসব ছবি প্রকাশের মাধ্যমে কিম মূলত ভিন্ন একটি বার্তা দিতে চাইছেন। তিনি বলেন, “এতে বোঝানো হচ্ছে যে কিম জং উনের পরিবার স্থিতিশীল এবং তিনি একজন সুখী পারিবারিক মানুষ। এটি অভ্যন্তরীণভাবে জনগণের কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি নির্দিষ্ট ইমেজ তুলে ধরার কৌশল হতে পারে।”

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে কিম জু আয়ের বয়স বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন প্রতিবেদনে ধারণা করা হয়, তার জন্ম ২০১৩ সালের শুরুর দিকে।

বিশ্লেষকদের মতে, কিম জং উনের পারিবারিক উপস্থিতি সামনে এনে দেশটির নেতৃত্বের ধারাবাহিকতা, স্থিতিশীলতা এবং ক্ষমতার কেন্দ্রে তার অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। উত্তর কোরিয়ার মতো বন্ধ রাষ্ট্রে এসব প্রতীকী উপস্থিতি রাজনৈতিক বার্তা বহন করে, আর সাম্প্রতিক ছবিগুলোও সেই কৌশলেরই অংশ বলে মনে করছেন তারা।

এই শাখার আরও খবর

মৈত্রী পাইপলাইনে নতুন চালান, ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে এই…

নির্বাচনী প্রতীকের নতুন তালিকা, যুক্ত হলো ‘না’ প্রতীক

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি একক প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের…

​জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও বিশ্বজয়ের অভিযাত্রা: বঙ্গবন্ধুর কূটনৈতিক বিজয়

​স্বাধীনতার পর পরই একটি সদ্য জন্ম নেওয়া যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের শক্ত অবস্থান তৈরি করা এবং বিশ্ববাসীর স্বীকৃতি অর্জন করা ছিল এক বিশাল…

দুই বছরে নারায়ণগঞ্জে বন্ধ ৪৬ থেকে ১১০ কারখানা, বেকার হাজারো শ্রমিক

রাজনৈতিক পটপরিবর্তন, সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটে গত দুই বছরে নারায়ণগঞ্জের শিল্প খাতে অস্থিরতা বেড়েছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন কয়েক…

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর গ্রেপ্তার

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au