সর্বশেষ

পুতিনকে হত্যাচেষ্টা, আগেই সতর্ক করেছিলেন যে প্রেসিডেন্ট

  • 8:39 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ জানুয়ারি- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে সাম্প্রতিক ড্রোন হামলার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার নিরাপত্তা। এ ঘটনার কয়েক বছর আগেই পুতিনকে সম্ভাব্য হত্যাচেষ্টার বিষয়ে সতর্ক করেছিলেন প্রতিবেশী দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে পুতিনকে ব্যক্তিগতভাবে সতর্কবার্তা দিয়েছিলেন লুকাশেঙ্কো। সাম্প্রতিক নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগের প্রেক্ষাপটে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, গত ২৮ ও ২৯ ডিসেম্বর রাতে পুতিনের বাসভবনের দিকে ৯১টি দীর্ঘপাল্লার ড্রোন ছোড়া হয়। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে মস্কো। ইউক্রেন অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

আরটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনগুলোর গতিপথের মানচিত্র ও ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের দাবি, হামলাটি ছিল নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং সুপরিকল্পিত।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুকাশেঙ্কো বলেন, ব্রিকস সম্মেলনের আগে পুতিনের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ আলোচনা হয়েছিল। সে সময় বেলারুশের গোয়েন্দারা পশ্চিমা বিভিন্ন সূত্র থেকে আলাপচারিতা ও গুজবের পর্যায়ে এমন ইঙ্গিত পেয়েছিল যে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হতে পারে।

লুকাশেঙ্কোর ভাষ্য অনুযায়ী, তিনি তখন পুতিনকে ইউক্রেন যুদ্ধ চলাকালে বিদেশ সফর সীমিত রাখতে অনুরোধ করেছিলেন। তবে শুরুতে পুতিন বিষয়টি গুরুত্ব দেননি এবং মন্তব্য করেছিলেন, তার প্রতিপক্ষরা এতটা চরমপন্থি হবে না।

সাম্প্রতিক ড্রোন হামলার প্রসঙ্গ টেনে লুকাশেঙ্কো বলেন, এই ঘটনায় তার আশঙ্কা আরও দৃঢ় হয়েছে। তার মতে, পশ্চিমা বিশ্ব ভালো করেই জানে যে পুতিনকে সরিয়ে দিলে পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। তাই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এই শাখার আরও খবর

মৈত্রী পাইপলাইনে নতুন চালান, ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে এই…

নির্বাচনী প্রতীকের নতুন তালিকা, যুক্ত হলো ‘না’ প্রতীক

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি একক প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের…

​জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও বিশ্বজয়ের অভিযাত্রা: বঙ্গবন্ধুর কূটনৈতিক বিজয়

​স্বাধীনতার পর পরই একটি সদ্য জন্ম নেওয়া যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের শক্ত অবস্থান তৈরি করা এবং বিশ্ববাসীর স্বীকৃতি অর্জন করা ছিল এক বিশাল…

দুই বছরে নারায়ণগঞ্জে বন্ধ ৪৬ থেকে ১১০ কারখানা, বেকার হাজারো শ্রমিক

রাজনৈতিক পটপরিবর্তন, সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটে গত দুই বছরে নারায়ণগঞ্জের শিল্প খাতে অস্থিরতা বেড়েছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন কয়েক…

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর গ্রেপ্তার

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au