শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ
মেলবোর্ন, ২৯ এপ্রিল- সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…
মেলবোর্ন, ৩ জানুয়ারি- ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। তাদের হরর কমেডি ছবি ‘ভূত বাংলা’ প্রযোজনা করছেন একতা কাপুর, সহ-প্রযোজক হিসেবেও আছেন অক্ষয় কুমার। ছবিটি গত ৩ এপ্রিল ২০২৫ মুক্তির ঘোষণা থাকলেও, শেষ পর্যন্ত মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। তবে শিগগিরই নতুন তারিখ জানানো হবে।
বলিউড হাঙ্গামাকে প্রকল্প সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আসন্ন ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে ইতিহাস গড়তে পারে- এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
সূত্রের ভাষ্য, অক্ষয় কুমার জানেন, ধুরন্ধর ২ যদি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলে, তাহলে ভারতীয় সিনেমার জন্য সেটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে পারে। এমন পরিস্থিতির মাঝখানে নিজের ছবি মুক্তি দিতে চাননি তিনি। ব্যবসায়িক দিক বিবেচনায় তিনি অত্যন্ত সচেতন। আগেরবার ধুরন্ধরের প্রথম পর্বের সময় ক্রিসমাসে মুক্তি পাওয়া ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির পারফরম্যান্সের বিষয়টিও তিনি খেয়াল করেছেন।
সূত্র আরো জানায়, একতা কাপুরের সঙ্গে আলোচনার পরই মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।
আরেকটি সূত্র বলছে, অক্ষয়ের ক্ষেত্রে বিষয়টি অহংকার নয়, পুরোপুরি ব্যবসায়িক কৌশল। “প্রথমে তারিখ ঘোষণা করেছিলেন বলেই সেটি ধরে রাখার মানসিকতা অক্ষয়ের নেই। ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নেন। ধুরন্ধর ২ নিয়ে আদিত্য ধর ও জ্যোতি দেশপান্ডের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নিজেই তিনি ‘ভূত বাংলা’ এক থেকে দুই মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।”
সব মিলিয়ে, প্রতিযোগিতা এড়িয়ে সঠিক সময় বেছে নেয়ার কৌশলেই মুক্তির সূচি বদলানো হলো অক্ষয়-প্রিয়দর্শনের বহু প্রতীক্ষিত এই হরর কমেডির।
সূত্র: বলিউড হাঙ্গামা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au