সর্বশেষ

মুস্তাফিজের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা শশী থারুর

  • 10:11 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ জানুয়ারি-বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় বোর্ডের সমালোচনা করলেন দেশটির কংগ্রেস সাংসদ শশী থারুর।

তিনি মনে করেন, রাজনীতির সঙ্গে ক্রিকেটকে জড়ানো উচিত নয়। তাছাড়া মুস্তাফিজও কোনো ঘৃণ্য কাজের সঙ্গে সম্পৃক্ত নন যে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে হবে।

সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে উঠে পড়ে লেগেছে ভারতের উগ্রবাদী কয়েকটি গোষ্ঠী। তাকে দলে ভেড়ানোয় হুমকি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে। এমনকি টাইগার পেসারকে খেলালে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দিয়েছে উগ্রবাদীরা।

এর মধ্যে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে এ নিয়ে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাংসদ শশী থারুর। তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।’

গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত করেছিল। তবে রেকর্ড মূল্যে দল পেয়েও এবার তার আইপিএল অংশগ্রহণ শঙ্কায়। এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে আট মৌসুম খেলেছেন তিনি।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au