সর্বশেষ

মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইয়ের হস্তক্ষেপের পরামর্শ মোহাম্মদ কাইফের

  • 10:15 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ জানুয়ারি-কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। কিং খান শাহরুখ খানের বিরুদ্ধে ‘বেইমান’ ও ‘দেশদ্রোহী’ তকমা জুটেছে, এমনকি কিছু মৌলবাদী গোষ্ঠী তাঁর ক্ষতি করার হুমকিও দিয়েছে।

এই বিতর্কের মধ্যে শাহরুখের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বললেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানো ঠিক নয়। মুস্তাফিজুর একজন পেশাদার ক্রিকেটার। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি। আমাদের উচিত উদার হওয়া এবং ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা।”

অন্যদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন, মুস্তাফিজুরকে খেলানো উচিত কি না, তা বিসিসিআইয়ের সিদ্ধান্তে ছোঁড়া উচিত। তিনি বলেন, “বিষয়টি স্পর্শকাতর। বোর্ডের কাছে যথেষ্ট বুদ্ধিমত্তা আছে। সংবাদমাধ্যমেরও উচিত ধৈর্য ধরা এবং আগেভাগেই সিদ্ধান্তে না পৌঁছানো।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “এই ইস্যুতে বোর্ড কোনওভাবে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশিদের আইপিএলে খেলার ওপর সরকার থেকে কোনও নিষেধাজ্ঞা নেই। তাই বোর্ডের পক্ষে এখনই কিছু বলা সম্ভব নয়।”

আইপিএলকে ঘিরে এই বিতর্ক ক্রিকেট প্রেমীদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় সমর্থক ও সমালোচকের মতামতের ঝড় উঠেছে, এবং বিষয়টি এখন রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au