সর্বশেষ

সাজ্জাদকে অব্যাহতি দিয়েছে এনএসসি

  • 10:19 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ জানুয়ারি-শুটিং ফেডাারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ ছিল। শুটারের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদনের আগেই জাতীয় ক্রীড়া পরিষদ জিএম হায়দার সাজ্জাদকে শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন। সেই চিঠিতে উল্লেখ রয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রদত্ত এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’ জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ফেডারেশনের কমিটি গঠনের এখতিয়ার জাতীয় ক্রীড়া পরিষদের রয়েছে। বিশেষত এডহক কমিটির কর্মকর্তাদের যেকোনো মুহুর্তে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে এনএসসির।

জিএম হায়দারকে এনএসসি অব্যাহতি দেয়ার দিনই আবার নারী শুটার কামরুন নাহার কলিকে শুটিং ফেডারেশন সাময়িক বহিষ্কার করেছে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম স্বাক্ষরিত চিঠিতে কলিকে তিন কর্ম দিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এজন্য কারণ দর্শাতে বলা হয়েছে। কলিকে সাময়িক বহিষ্কারের চিঠিতে ফেডারেশনের কোড অফ কন্ডাক্টের কয়েকটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে ফেডারেশন। কলি অলিম্পিকের বৃত্তির আওতায় রয়েছেন। এজন্য অলিম্পিক এসোসিয়েশনকেও অবহিত করেছে শুটিং ফেডারেশন। শুটিং ও ক্রীড়া সংশ্লিষ্টদের ধারণা, জাতীয় ক্রীড়া পরিষদের চিঠির প্রেক্ষিতেই কলির ওপর ফেডারেশনের এমন শাস্তি আরোপ।

সাবেক শুটার জিএম হায়দার সাজ্জাদকে নিয়ে শুটারদের অভিযোগ ছিল। ফেডারেশন অ্যাডহক কমিটি গঠনের আগেই বেশ কয়েকজন শুটার হায়দারকে কমিটিতে না রাখার জন্য ফেডারেশনে চিঠি দিয়েছিল। সার্চ কমিটি বিতর্কিত ব্যক্তি সাজ্জাদকে কমিটিতে রাখার জন্য সুপারিশও করেনি। এরপরও জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে সাজ্জাদের নাম দেখা যায় যুগ্ম সম্পাদক হিসেবে। ক্রিকেট, ফুটবলের বাইরে অন্য সকল ফেডারেশন সাধারণ সম্পাদক নির্ভর।

শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস হলেও চালিকাশক্তি মূলত সাজ্জাদের হাতেই। তিনি ফেডারেশনের আসার পরপরই শুটারদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। বিশেষত নারী শুটাররা একের পর এক অভিযোগ করেন। সাজ্জাদের অত্যাচার নিপীড়ন নিয়ে শুটাররা মানব বন্ধন, মামলাও করেন।

নারী নিপীড়নের সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সাবেক সাঁতারু নিবেদিতা দাসকে কমিটির আহ্বায়ক করা হয়। নিপীড়ন সংক্রান্ত বিষয়ে তদন্তে তার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটিকেও অভিযুক্ত সাজ্জাদ তেমন সহযোগিতা করেনি। বেশ কয়েক দিন পেরিয়ে যাওয়ার পর ১৭ ডিসেম্বর তদন্ত কমিটির সামনে এসে তিনি সাক্ষ্য দেন।

তদন্ত কমিটি রিপোর্ট অধিকতর তথ্য ও যুক্তি নির্ভর করতে কিছু প্রশ্ন দিয়েছিলেন সাজ্জাদ ও শুটিং সংশ্লিষ্ট কয়েকজনকে। এর মধ্যে কোচ শারমিন সেই উত্তরগুলো দিয়েছেন। সাজ্জাদ এখনো লিখিত কোনো উত্তর দেননি। সাজ্জাদের অসহযোগিতার জন্য তদন্ত কমিটি সেই রিপোর্ট এখনো জমা দিতে পারেনি। বিশ্বস্ত সূত্রের খবর, সাজ্জাদের অসহযোগিতার বিষয়টি উল্লেখ করেই আগামীকাল সেই রিপোর্ট জমা দেয়ার কথা।

জাতীয় ক্রীড়া পরিষদের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ও একটি আলাদা কমিটি গঠন করেছিল। ২২ ডিসেম্বর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লিলি বিলকিস বানুকে আহ্ববায়ক, সিনিয়র সহকারী সচিকে (ক্রীড়া শাখা-১) সদস্য সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসনকে সদস্য করে আরেকটি কমিটি হয়েছিল শুটিং ফেডারেশনের নারী খেলোয়াড়ের যৌন হয়রানি সংক্রান্ত বিষয়ে। সাধারণত তদন্তধীন অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্ব পালনে বিরত রাখা হয়। কিন্তু সাজ্জাদ তদন্ত চলাকালীন সময়েও ফেডারেশনে সক্রিয় ছিলেন।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au