সর্বশেষ

মোহাম্মদ শামির প্রতি অবিচার করা হয়েছে: লক্ষ্মী রতন শুক্লা

  • 3:55 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ জানুয়ারি-আরেকটি সিরিজ কড়া নাড়ছে দুয়ারে। কিন্তু জাতীয় দলে ফেরার দরজা খুলছে না মোহাম্মদ শামির। নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের দলেও অভিজ্ঞ পেসারকে রাখেনি ভারত। যা নিয়ে নির্বাচকদের এক হাত নিলেন বেঙ্গলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা।

ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজটির জন্য ১৫ জনের দল ঘোষণা করে ভারত। সেখানে শামির জায়গা না হওয়ায় চলছে আলোচনা-সমালোচনা। তার ঘরোয়া দল বেঙ্গলের কোচ শুক্লাও তাদের একজন।

শামিকে এবার ফেরানো হতে পারে, এমন খবর ছড়ায় ভারতীয় গণমাধ্যমগুলোতে। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬২ উইকেট নেওয়া ডানহাতি বোলারকে ফেরায়নি ভারত।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত দলের সদস্য ছিলেন শামি। ওই আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শিকার করেন ৫ উইকেট। সেমি-ফাইনালে ৩টি উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ফাইনালে ৯ ওভারে ৭৪ রান দেওয়ার পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন ৩৫ বছর বয়সী শামি। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির গত মৌসুমে বেঙ্গলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বেঙ্গলের কেউ।

চলতি ভিজায় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতে উইকেটের স্বাদ পেয়েছেন শামি। লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এই আসরে এখন অবধি বেঙ্গলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

তারপরও শামিকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত মানতে পারছেন না শুক্লা। রেভস্পোর্টজে তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের জন্য এটা ভালো বার্তা নয়।

“নির্বাচক কমিটি শামির প্রতি অবিচার করেছে। সাম্প্রতিক সময়ে শামির চেয়ে এতটা নিবেদন দিয়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার (ভারত জাতীয় দলের) ঘরোয়া ক্রিকেট খেলেনি। ঘরোয়া পর্যায়ে এতটা কঠিন পরিশ্রম করার পরও, শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা খুবই হতাশাজনক।”

আগামী ১২ জানুয়ারি শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচে ১৪ ও ১৮ জানুয়ারি।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au