সর্বশেষ

আইপিএল থেকে ছেড়ে দিলে কি আর করার: মুস্তাফিজুর রহমান

  • 4:01 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ জানুয়ারি-আইপিএলের মিনি নিলামে তীব্র প্রতিযোগিতার পর মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে—৯ কোটি ২০ লাখ রুপিতে—কেকেআরের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ আর বাস্তবে রূপ নিচ্ছে না।

ভারতের ভেতরে চলমান উত্তেজনা ও বিভিন্ন মহলের বয়কটের আহ্বানের প্রেক্ষাপটে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কলকাতাকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে। নির্দেশনা মেনে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তারা মুস্তাফিজকে স্কোয়াড থেকে অব্যাহতি দিয়েছে। ফলে এবারের আইপিএলে আর দেখা যাবে না ‘কাটার মাস্টার’কে।

খবরটি ছড়িয়ে পড়ার পর দেশের ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএল ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়, একই সঙ্গে কেকেআরের সমর্থকসংখ্যা কমতে থাকে বলে দাবি করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মুস্তাফিজ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “ছেড়ে দিলে কী আর করার।” ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, আইপিএল থেকে বাদ পড়ার খবরে তিনি স্পষ্টতই হতাশ।

ফর্মের দিক থেকেও সময়টা ছিল মুস্তাফিজের অনুকূলে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে ছিলেন তিনি। আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তাঁর বোলিং নজর কেড়েছিল। এমন অবস্থায় আইপিএলে, বিশেষ করে ইডেন গার্ডেনসের সহায়ক কন্ডিশনে, তাঁর কার্যকারিতা নিয়ে প্রত্যাশা ছিল বড়।

সব মিলিয়ে, ক্যারিয়ারের সম্ভাবনাময় এক সুযোগ অনিশ্চয়তার ভেতরেই থেমে গেল। ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তি বাস্তবে আদৌ কার্যকর হবে কি না—তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au