সর্বশেষ

বার্নাবেউয়ের মঞ্চে চমক দিতে প্রস্তুত রিয়াল বেতিস

  • 4:14 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ জানুয়ারি-দারুণ ছন্দে থেকে রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাচ্ছে রেয়াল বেতিস। সান্তিয়াগো বের্নাবেউয়ে কাজটা কঠিন হবে, মানছেন মানুয়েল পেল্লেগ্রিনি। তবে বেতিস কোচের বিশ্বাস, নিজেদের সেরাটা মেলে ধরতে পারবে তার দল।

বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি শুরু হবে সোমবার মেলবোর্ন সময় রাত সোয়া ১টায়।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে হেরেছে বেতিস, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে। বাকি ১২ ম্যাচের ৯টিই তারা জিতেছে, ড্র তিনটি। গেল বছরের শেষ ম্যাচে গেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেল্লেগ্রিনি শনিবার সংবাদ সম্মেলনে বললেন, বার্নাবেউয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার দল সব দিক থেকেই প্রস্তুত।

“দল দারুণ অবস্থায় ফিরে এসেছে, ছেলেরা খুব অনুপ্রাণিত এবং এই সপ্তাহে সব অনুশীলন সেশনে তারা কঠোর পরিশ্রম করেছে। যদিও ক্রিসমাস, নববর্ষ এবং থ্রি কিংস ডে’র মধ্যে সবসময় উৎসবমুখর পরিবেশ থাকে। তবে আমি মনে করি তারা ভালো ম্যাচ খেলার জন্য খুবই মনোযোগী, ঠিক যেমনটি আমরা গেতাফের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিলাম।”

“আমরা কঠিন স্টেডিয়ামে যাচ্ছি, একটি দুর্দান্ত দলের বিপক্ষে। তবে আমরা আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের খেলাটি খেলতে পারব।”

১৭ ম্যাচে সাতটি করে জয় ও ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রিয়াল বেতিস। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারী বার্সেলোনা।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au