সর্বশেষ

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়েছে বাঘ

  • 5:22 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়েছে বাঘ

মেলবোর্ন, ৪ জানুয়ারি- সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকায় শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়েছে একটি বিশাল আকৃতির রয়েল বেঙ্গল টাইগার। মোংলা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জসংলগ্ন শরকির খাল এলাকায় এ ঘটনা ঘটে। বাঘটিকে অক্ষত অবস্থায় উদ্ধারে রোববার ৪ জানুয়ারি সকালে বিশেষজ্ঞ দল নিয়ে চূড়ান্ত অভিযান শুরু করবে বনবিভাগ।

বনবিভাগ সূত্র জানায়, মোংলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার বনের ভেতরে চোরা শিকারিরা হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রেখেছিল। শনিবার ৩ জানুয়ারি দুপুরের দিকে বনবিভাগের কাছে খবর আসে যে, ওই ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে। খবর পাওয়ার পরপরই বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পর থেকেই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বনবিভাগ। বাঘটি যেন উত্তেজিত হয়ে লোকালয়ের দিকে না চলে আসে এবং সাধারণ মানুষের কোনো ঝুঁকি তৈরি না হয়, সেজন্য পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, বাঘটি যাতে আতঙ্কিত হয়ে মানুষের বসতির দিকে চলে না আসে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে ফাঁকা গুলি ছুড়ে বাঘটিকে ফাঁদ থেকে সরানোর প্রাথমিক পরিকল্পনা থাকলেও মূল উদ্ধার কার্যক্রম রোববার সকালে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাঘ উদ্ধারের কাজে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অভিজ্ঞ বনকর্মী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল প্রস্তুত করা হয়েছে। বাঘটিকে নিরাপদে উদ্ধার করতে ঢাকা থেকে একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্র্যাঙ্কুলাইজার বা চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করে বাঘটিকে অচেতন করা হবে।

বনবিভাগ জানায়, ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগের পর বাঘটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। এই সময়ের মধ্যেই সেটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে। উদ্ধারকালে বাঘটির শরীরে অন্য কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া গেলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

বাঘটি গুরুতরভাবে আহত হলে সেটিকে লোহার খাঁচায় বন্দী করে খুলনা অথবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হতে পারে। বনবিভাগের কর্মকর্তারা জানান, পুরো উদ্ধার প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে, যাতে বাঘ ও মানুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এই শাখার আরও খবর

এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো একটি ফৌজদারি মানহানির মামলায় নতুন করে সমন জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (৩১ অক্টোবর) দিল্লির…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি…

খুলনায় লংমার্চে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ, প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন জামায়াত সমর্থকরা

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন লংমার্চকে…

অতিরিক্ত ডিআইজির বাসা থেকে আটকের তালিকায় ছিলেন তাহসিফ, মৃত্যুর আগে কী ঘটেছিল?

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তাঁর মৃত্যুর ঘটনায় মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখার…

ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…

ভারতের ট্রানজিট করিডরের বিরোধিতা, গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি নাহিদ ইসলামের

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ন্যায্য শর্তে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au