ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…
লেবার ও ওয়ান নেশন নেতাদের সঙ্গে বিতর্কে অংশ নিতে সম্মতি জানিয়েছেন ভিক্টোরিয়ার লিবারেল পার্টির নেতা জেস উইলসন। তবে তাঁর শর্ত, বিতর্কে গ্রিনস পার্টিকেও রাখতে হবে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচন সামনে রেখে চার প্রধান রাজনৈতিক দলের নেতাদের বিতর্কে অংশ নিতে সম্মতি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও লিবারেল পার্টির নেতা জেস উইলসন। কয়েক সপ্তাহ ধরে তিন দলের নেতাদের নিয়ে আয়োজিত বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর শনিবার সকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
উইলসন বলেন, আগামী রাজ্য নির্বাচনের এক মাসেরও কম সময় আগে চার প্রধান দলের নেতাদের নিয়ে আয়োজিত ‘পিপলস ফোরাম’-এ অংশ নিতে তিনি সম্মত হয়েছেন।
তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বাস করি। শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার জনগণই এই নির্বাচনের ফল নির্ধারণ করবেন। চার দলের এই নেতাদের বিতর্কে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”
এর আগে লেবার পার্টি ও জোটের মধ্যে প্রচলিত দ্বিপক্ষীয় বিতর্কের বাইরে অন্য কোনো নেতাদের বিতর্কে অংশ নিতে রাজি হননি উইলসন।
লেবার নেতা বেন ক্যারলকে উদ্দেশ করে তিনি বলেন, “বেন ক্যারল আমার সঙ্গে একক বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি ভয় পাচ্ছেন। আমার পাশে দাঁড়িয়ে জনগণের প্রশ্নের মুখোমুখি হতে তাঁর গ্রিনস ও ওয়ান নেশনের মতো ‘নিরাপত্তার আশ্রয়’ প্রয়োজন।”
উইলসন আরও বলেন, “বেন, আমি আগেও বহুবার বলেছি, তোমার সঙ্গে একক বিতর্কে অংশ নিতে আমি প্রস্তুত। তুমি কিসের ভয় পাচ্ছ? কেন আমার সঙ্গে সরাসরি বিতর্কে বসছ না?”

ফোরামে অংশ নেবেন ভিক্টোরিয়া রাজ্যের গ্রিনস পার্টির নেতা এলেন স্যান্ডেল। ছবি: নিউজওয়্যার / নিকি কনোলি
নিউজ২৪ ও হেরাল্ড সান আয়োজিত চার দলের নেতাদের বিতর্কে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর উইলসনকে প্রশ্ন করা হয়, ভিক্টোরিয়ায় ওয়ান নেশন পার্টির নেতা ওয়ারেন পিকারিংয়ের সঙ্গে কীভাবে বিতর্ক করবেন তিনি।
ওয়ান নেশনের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছেন ভিক্টোরিয়ার বিরোধীদলীয় এই নেতা। তবে বিতর্কে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে তিনি নিজের পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরবেন। অন্য প্রার্থীদের বিষয়টি তাঁদের ওপরই ছেড়ে দেবেন।
উইলসনের ভাষায়, “এই নির্বাচনের সিদ্ধান্ত নেবেন ভিক্টোরিয়ার জনগণ। ভোটকেন্দ্রে গিয়ে তাঁরাই ঠিক করবেন, কাকে তাঁরা নেতৃত্বে দেখতে চান।”
সূত্র: নিউজ.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au