সর্বশেষ

কেকেআরে মুস্তাফিজের বিকল্প হতে পারেন যারা?

  • 3:13 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ জানুয়ারি-টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় কেকেআর। তার পরিবর্তে নতুন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সামনে। ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন, মুস্তাফিজকে বাদ দিয়ে কাকে দলে ভেড়াতে পারে কলকাতা।

টিম কম্বিনেশন বিবেচনায় কলকাতার পরিকল্পনায় ৩ ক্রিকেটার থাকতে পারে যারা মুস্তাফিজের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে দলটি। সেই তিন ক্রিকেটারের থেকে একজনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

ফজলহক ফারুকী: আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকী মুস্তাফিজের সমমানের বোলার না হলেও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য কার্যকরী বোলার বলা যায়। বাঁহাতি এই পেসার আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সফল ছিলেন। আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলে তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২৫ বছর বয়সী ফারুকী আইপিএলে ১২ ম্যাচে ৬টি উইকেট শিকার করেছেন। তবে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার রেকর্ড অসাধারণ—৫১ ম্যাচে ৬৩টি উইকেট, ইকোনমি রেট মাত্র ৬.৯৪।

আলজারি জোসেফ: এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলে আইপিএল খেলা আলজারি জোসেফ দলে বাড়তি গতি যোগ করতে পারেন। লম্বা গড়নের এই ওয়েস্ট ইন্ডিজ পেসার সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও, কলকাতা নাইট রাইডার্স তাকে মাতিশা পাথিরানার ব্যাকআপ হিসেবে রাখতে পারে। ২৯ বছর বয়সী জোসেফ আইপিএলে ২২ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার সেরা বোলিং ফিগার ছিল ১২ রানে ৬ উইকেট।

উইলিয়াম ও’রুর্ক: নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রুর্ক একজন প্রতিভাবান বোলার এবং নাইট রাইডার্সের জন্য হতে পারেন দারুণ একটি সংযোজন। ভারতের মাটিতে তিনি কিউইদের হয়ে টেস্ট ফরম্যাটে সাফল্য পেয়েছেন। তবে এই পেসারের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটেও সফল হওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে।

এই তিন ক্রিকেটারের কাউকে মুস্তাফিজের বিকল্প হিসেবে দলে নিতে পারে কলকাতা। তবে যাকেই দলে নেয়া হউক না কেন সেটি যে মুস্তাফিজের অভাব পূরণ করবে না তা নিশ্চিত করেই বলা যায়।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au