এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো একটি ফৌজদারি মানহানির মামলায় নতুন করে সমন জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (৩১ অক্টোবর) দিল্লির…
মেলবোর্ন, ৪ জানুয়ারি- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে আটকের প্রায় ১৪ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হলেও শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
রোববার সকাল ১০টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নানের আদালতে মাহদী হাসানের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী এমএ মজিদ।
এর আগে শনিবার রাতে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতভর সদর মডেল থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একই দাবিতে ঢাকার শাহবাগেও কেন্দ্রীয় নেতারা বিক্ষোভ করেন।
এদিকে মাহদীর মুক্তির দাবিতে রোববার সকাল থেকেই হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরিস্থিতি বিবেচনায় আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এনামুলকে আটকের পর তার মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন।
সে সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ওসি কক্ষে অবস্থান নেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত কথোপকথন শোনা যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।
পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষাপটে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মাহদী হাসানকে আটক করা হয়। তবে আদালতের জামিন আদেশের মাধ্যমে আপাতত তিনি মুক্তি পেলেন। এই ঘটনাকে ঘিরে হবিগঞ্জে রাজনৈতিক অঙ্গনে এবং শিক্ষার্থী সংগঠনগুলোর মধ্যে আলোচনার তীব্রতা অব্যাহত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au