সর্বশেষ

মুস্তাফিজ ইস্যুতে এবার মুখ খুললেন বাফুফে সভাপতি

  • 2:41 am - January 05, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ জানুয়ারি-আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, কেবল জাতীয়তার কারণে কোনো খেলোয়াড়কে লক্ষ্যবস্তু করা চরম অবিচার এবং অসহিষ্ণুতার প্রকাশ।

আইপিএলের আসন্ন আসরের জন্য নিলামে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর হুমকি ও চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ঘটনার পর বাংলাদেশে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে।

তাবিথ আউয়াল তার পোস্টে উল্লেখ করেন, পারফরম্যান্স ও দক্ষতার ভিত্তিতেই মুস্তাফিজ আইপিএলের দলে জায়গা করে নিয়েছিলেন। তার ভাষায়, ‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট। শুধুমাত্র জাতীয় পরিচয়ের কারণে তাকে লক্ষ্য করা একজন খেলোয়াড়ের প্রতি মারাত্মক অবিচার এবং অসহিষ্ণুতার নজির।’

ক্রিকেটকে ‘জেন্টলমেন্স গেম’ হিসেবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, খেলাধুলার ময়দানে এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান, যেন খেলাকে রাজনীতি ও বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়।

তিনি আরও বলেন, খেলাধুলার শক্তি মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, বিভেদ বাড়ানোর জন্য নয়। এই শক্তিকে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যম হিসেবে কাজে লাগানো উচিত।

পোস্টের শেষাংশে মোস্তাফিজের প্রতি সমর্থন জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ—আজ পুরো জাতি তোমার পাশে আছে।’

মুস্তাফিজ ইস্যুতে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলবে না বাংলাদেশ। ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au