খেলা

বিশ্বকাপে কলকাতার টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ না আসার শঙ্কা উড়িয়ে দিল সিএবি

  • 2:26 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ জানুয়ারি-আসন্ন আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে বিসিবি জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে কলকাতায় খেলতে যাবে না তারা। তবে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বাংলাদেশে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে।

সিএবির শীর্ষ কর্মকর্তা ওটিএন বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন নিয়ে তাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্ধারিত সূচি অনুযায়ীই সব কার্যক্রম এগোচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাসহ লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও দাবি সংস্থাটির।

তিনি আরো বলেন,“বাংলাদেশ দলের না আসার বিষয়ে আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। আইসিসি সূচি অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।”

এদিকে ভারতীয় গণমাধ্যমকর্মীরাও মনে করছেন, বাংলাদেশ দল বিশ্বকাপে কলকাতায় খেলতে যাবে। তাদের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা থাকে সর্বোচ্চ পর্যায়ে, ফলে আলাদা করে কোনো শঙ্কার অবকাশ নেই।

বিশ্বকাপকে কেন্দ্র করে কলকাতায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আয়োজক কমিটির সমন্বয়ে ম্যাচ পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। ইডেন গার্ডেন্সে দর্শকদের জন্য বিশেষ প্রবেশব্যবস্থা, নজরদারি ক্যামেরা এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপের ম্যাচ ঘিরে বরাবরের মতোই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হতেই অনলাইনে ব্যাপক সাড়া মিলেছে। সব মিলিয়ে, গুঞ্জন থাকলেও আয়োজক ও গণমাধ্যম—উভয় পক্ষই আশাবাদী, নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ দল কলকাতায় খেলতে যাবে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au