বাংলাদেশ

এবার ‘চোর’ অপবাদ দিয়ে ধাওয়া, হিন্দু যুবকের মৃত্যু

  • 4:52 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
এবার 'চোর' অপবাদ দিয়ে ধাওয়া, হিন্দু যুবকের মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি- নওগাঁর মহাদেবপুর উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খারিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে চকগৌরি হাটে মিঠুনকে চোর সন্দেহে কয়েকজন যুবক ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে হাটের পাশের একটি খারিতে লাফ দেন। এরপর থেকে তিনি আর খারির পানি থেকে উঠতে পারেননি এবং নিখোঁজ হয়ে যান।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে খারিতে তল্লাশি চালানো হয়। বিকেলে ডুবুরি দল খারি থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মিঠুন সরকার প্রকৃতপক্ষে চোর ছিলেন কি না সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের নৃশংস হামলায় শরৎ মণি চক্রবর্তী নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শরৎ চক্রবর্তী চরসিন্দুর বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার দোকান চালাতেন। তিনি নরসিংদীর ব্রাক্ষন্দী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবা মদন চক্রবর্তী এবং স্ত্রী অন্তরা মুখোপাধ্যায়। তাদের একমাত্র ছেলে অভীক চক্রবর্তীর বয়স ১২ বছর। পরিবার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শরৎ শান্ত স্বভাবের ও সমাজসচেতন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

এ নিয় গত ১৮ দিনে ৭ জনের অস্বাভাবিক মৃত্য হলো। সংশ্লিষ্টরা বলছেন, হিন্দু বলেই টার্গেট কিলিংয়ের শিকার তারা।

এই শাখার আরও খবর

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au