বিশ্ব

ফ্লাইটে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

  • 2:02 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ জানুয়ারি- সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝআকাশে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পাইলটের সিদ্ধান্ত নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। জরুরি অবস্থায় নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করে ফ্লাইট ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর বিজি-২০১ ফ্লাইটে। ফ্লাইটটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন আলিয়া মান্নান। উড্ডয়নের কিছু সময় পর, বিমানটি যখন পাকিস্তানের লাহোরের কাছাকাছি অবস্থান করছিল, তখন এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সঙ্কটজনক হলেও পাইলট নিকটবর্তী কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ না করে ফ্লাইটটি ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। ঢাকায় ফিরে আসতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। পরে বিমানটি অবতরণের পর চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি খতিয়ে দেখবে, কেন ওই অবস্থায় নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করা হয়নি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত ‘মেডিকেল ইমার্জেন্সি’ প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কি না।

বিমানের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বিধিমালায় উড়োজাহাজে যাত্রী অসুস্থ হলে করণীয় বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তবে বাস্তবে অনেক সময় পরিস্থিতির জটিলতা, চিকিৎসা সহায়তার সীমাবদ্ধতা এবং গন্তব্য ও বিকল্প বিমানবন্দরের দূরত্ব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।

এর আগেও ২০২৩ সালে বিমানের একটি লন্ডনগামী ফ্লাইটে যাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। সে সময় পাইলট ফ্লাইটটি সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করান এবং যাত্রীকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

বিমানের ভেতরের একটি সূত্র জানায়, অনেক ক্ষেত্রে যাত্রীরা বিমানে ওঠার আগে নিজেদের শারীরিক অসুস্থতার কথা গোপন করেন। কখনো কখনো গুরুতর অসুস্থ বা অতিবৃদ্ধ যাত্রীরাও গ্রাউন্ড স্টাফদের সহায়তায় ফ্লাইটে ওঠেন। দীর্ঘ সময় আকাশপথে ভ্রমণ, বায়ুচাপের পরিবর্তন, ঘুমের ঘাটতি ও জেট ল্যাগ বয়স্ক বা অসুস্থ যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

বিমান কর্তৃপক্ষ বারবার যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে আসছে, যাত্রার আগে শারীরিক অবস্থার বিষয়ে সঠিক তথ্য দিতে। তবে সতর্কতার পরও মাঝআকাশে অসুস্থতা ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরোপুরি এড়ানো যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই শাখার আরও খবর

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের…

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র: মানবপ্রেম, আত্মজাগরণ ও সুন্দর সমাজের স্বপ্ন

মানবতার আলোকবর্তিকা, যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব ও জীবনদর্শন কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি আত্মিক জাগরণ এবং মানবকল্যাণের এক মহা-উপলব্ধি। ১৮৮৮ সালের…

হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার তিনি বলেন, ইয়েমেনের পরিস্থিতি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভান্স…

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার ঋণ কমবে ৫০০ বিলিয়ন ডলার

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার সরকারি ঋণের বোঝা ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি। জাতীয় প্রতিবন্ধী বীমা কর্মসূচি (NDIS)-তে কাঠামোগত সংস্কার এবং টানা…

টাঙ্গাইলে শিশুকে কুপিয়ে হত্যা, মায়ের বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে তিন বছরের ছেলে আশরাফুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল নামে আট বছরের আরেক…

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল, পদ হারানোর ঝুঁকিতে এমপি মাহবুবা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। তাঁর হলফনামায় আইন বিষয়ে উচ্চতর ডিগ্রির তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au